কর্মরত এক BSF-এর জাওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। জানাজায় মৃত জাওয়ান ৫১ নম্বর ব্যাটালিয়ানের তুলসীপুর বর্ডার আউট পোষ্টে কর্মরত ছিলেন। মৃত জাওয়ানের নাম বিদ্যাপতি তেওয়ারি। জানা যায়, শনিবার রাতে তুলসীপুর গ্রামের একটি চা বাগানের ভিতরে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। আত্মঘাতি BSF অফিসার বিদ্যাপতি তেওয়াড়ি বাড়ি বিহারে। সম্প্রতি সে ৫১ নম্বর ব্যাটালিয়ানে যোগ দেন তিনি। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায়। এদিকে আজ ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃত জাওয়ানকে নিয়ে আসা হলে বিএসেফের আধিকারিকেরা মূখ খুলতে চাননি। BSF এর পাশাপাশি পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে আজ সাংবাদিকরা মৃত জাওয়ানেরা খবর সংগ্রহ করতে গেলে সংবাদ পত্রের প্রতিনিধিদের বাধা দেয় এমনকি তাদের আই কার্ড ও ক্যামেরা কেড়ে নিতে চায় বিএসএফরা বলে অভিযোগ। পড়ে বিএসএফের আধিকারিক ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Y6wh2E6btho